Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় প্রবারণার মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 06-10-2025 ইং
  • 428481 বার পঠিত
দীঘিনালায় প্রবারণার মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী সর্বজনীন শালবন বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষে এক মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

অনুষ্ঠানে দেব-মনুষ্য তথা সকল প্রাণীর মঙ্গল কামনায় বুদ্ধ প্রতিমা বিসর্জন, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, পিণ্ডদান ও আকাশ বাতি প্রজ্বলনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শ্রীমৎ বুদ্ধ স্থবির ধর্মদেশনা প্রদান করেন। এতে মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করে বোয়ালখালী সর্বজনীন শালবন বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ।

এই পূর্ণিমা উপলক্ষে এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়