Logo
| বঙ্গাব্দ

সবুজের সমারোহ গড়তে উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষ রোপন

  • আপডেট টাইম : 19-06-2025 ইং
  • 387225 বার পঠিত
সবুজের সমারোহ গড়তে উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষ রোপন
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ 

" আসুন এভাবেই সবুজের সমারোহে গড়ে তুলি নিজ নিজ ক্যাম্পাস" শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।  



১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাৎ বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  দিনব্যাপি উল্টাছড়ি ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো ইউসুফ আলীর নেতৃত্বে দিনব্যাপি বৃক্ষ রোপন করা হয়।


বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, মধ্যনগর দাখিল মাদ্রাসা, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠের আশপাশ বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও নিম গাছ সহ  সৌন্দর্য বৃদ্ধি করে এমন গাছ লাগানো হয়।


এসময় উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়