Logo
| বঙ্গাব্দ

ধর্ষণ ও সেনাবাহিনীর গাড়িতে হামলায় জামায়াতে ইসলামী’র নিন্দা

  • আপডেট টাইম : 26-09-2025 ইং
  • 254663 বার পঠিত
ধর্ষণ ও সেনাবাহিনীর গাড়িতে হামলায় জামায়াতে ইসলামী’র নিন্দা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় এবং পরবর্তীতে প্রতিবাদ সমাবেশ চলাকালে সেনাবাহিনীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক যুক্ত বিবৃতিতে জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন ও জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান বলেন, “ধর্ষণ ও নারী নির্যাতন আমাদের সমাজে নৈতিকতার চরম অবক্ষয়ের প্রতিফলন। সম্প্রতি এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।”

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, “উক্ত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে শুক্রবার খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে আয়োজিত সমাবেশ চলাকালে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে হামলা ও সেনা সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের হামলা জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি স্বরূপ।”

নেতৃবৃন্দ সেনাবাহিনীর ওপর হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসাথে তারা পাহাড়ে স্থায়ী শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবৈধ অস্ত্র উদ্ধারসহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা সকল সম্প্রদায়ের নাগরিকদের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়