Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় হেফাজতে ইসলামের কমিটি গঠন

  • আপডেট টাইম : 22-08-2025 ইং
  • 604327 বার পঠিত
দীঘিনালায় হেফাজতে ইসলামের কমিটি গঠন
রিপোর্টারঃ N/A

দীঘিনালা প্রতিনিধি

দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের দীঘিনালা উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বেলছড়ি মাদ্রাসার হলরুমে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অধিবেশন পরিচালনা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইলিয়াস এনং সঞ্চালনায় ছিলেন মাওলানা হামিদুল্লাহ নোমান।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান ও অর্থ সম্পাদক মাওলানা ক্বারি নাছির উদ্দীন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াসকে সভাপতি, মাওলানা হামিদুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়