Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে পশু জবাই ও মাংস বিক্রি ব্যক্তিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 29-04-2026 ইং
  • 122366 বার পঠিত
রাজস্থলীতে পশু জবাই ও মাংস বিক্রি ব্যক্তিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলীতে নিরাপদ মাংস উৎপাদন ও জবাই প্রক্রিয়া আধুনিকীকরণের লক্ষ্যে কসাইদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন পশু জবাই ও মাংস বিক্রির সাথে জড়িত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ মো. নোমান। তিনি পশুর স্বাস্থ্য পরীক্ষা, বিজ্ঞানসম্মত উপায়ে জবাই এবং স্বাস্থ্যসম্মতভাবে মাংস সংরক্ষণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিরঞ্জীব চাকমাসহ দপ্তরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কসাইদের পশুর রোগবালাই শনাক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস কাটছাঁট করার বিষয়ে সচেতন করা হয়, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিমুক্ত ও মানসম্মত মাংস পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়