Logo
| বঙ্গাব্দ

জাতীয় সমাবেশ লক্ষ্যে নানিয়ারচর জামায়াতের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম : 06-07-2025 ইং
  • 480610 বার পঠিত
জাতীয় সমাবেশ লক্ষ্যে নানিয়ারচর জামায়াতের প্রস্তুতি সভা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৬ জুলাই) বিকেল ৪টায় নানিয়ারচর উপজেলা জামায়াতের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা জুলফিকার আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশিদ। এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইসমাইল হোসেন সিরাজী ও সেক্রেটারী মো. আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জাতীয় সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়