রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীর্তাত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লংগদু সেনা জোন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে লংগদু উপজেলার মাইনীমুখ আর্মি ক্যাম্প এ শীতবস্ত্র বিতরণ করেন লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ। এসময় অন্তত ২০০ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জোন সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলস অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ বছরও লংগদু জোনের আওতাধীন দুর্গম এলাকায় অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়েছে।
এসময় শীতবস্ত্র গ্রহণকারী সকলেই লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শীর্তাত পরিবারের জনসা
এ জাতীয় আরো খবর..