Logo
| বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে  রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপন

  • আপডেট টাইম : 20-07-2025 ইং
  • 419474 বার পঠিত
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে  রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপন
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে রাজস্থলী উপজেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 


রবিবার (২০ জুলাই)  সকাল ১০টায় রাজস্থলী আর্মি ক্যাম্প সংলগ্ন সীমান্ত সড়কের দুইপাশে রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আবুল হাশেম উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। 


রাজস্থলী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমনের সঞ্চালনায় এবং সভাপতি বিষু সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ছিদ্দিকুর রহমান, সগির আহম্মদ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল হামিদ, উপজেলা বিএনপির শহিদুল ইসলাম,  জিকু কুমার দে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়