কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. কালু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) রাত ১১টায় কাপ্তাই থানা এলাকা সংলগ্ন ওয়াগ্গা শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটের সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামী কালু ৪নম্বর কাপ্তাই ইউনিয়নের মোনাফের টিলা এলাকার মৃত মনির আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, থানার এসআই সাপুর বখতিয়ার খন্দকার এবং সঙ্গীয় এএসআই এএফএম সাদিক হাসান, এএসআই মো. আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেছে। এসময় তার সাথে থাকা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এদিকে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই থানা পুলিশ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |