Logo
| বঙ্গাব্দ

মহালছড়ির পনখিমুরা পাড়ায় সেনাবাহিনীর কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান

  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 207922 বার পঠিত
মহালছড়ির পনখিমুরা পাড়ায় সেনাবাহিনীর কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
নিজস্ব প্রতিনিধিঃ খাগড়াছড়ি ২০৩ পদাতিক ডিভিশন অধীনস্থ মহালছড়ি জোনের আওতাধীন পনখিমুরা পাড়ায় দুস্থ মানুষের চিকিৎসা সেবা প্রদান করতে ভ্র্যমমান কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সেবা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার দুপুরে পনখিমুরা পাড়ায় চিকিৎসা সেবা প্রদান করেন মহালছড়ি জোনের আরএমও মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন। নৃ-গোষ্ঠীর নারী ও শিশুসহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীদের জন্য এ কমিউনিটি ক্লিনিক স্থাপন করে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়। মহালছড়ি জোনের সূত্র জানা যায়, প্রতিমাসেই মৌসুম ভিত্তিক যে কোন রোগের জন্যই এমন কমিউনিটি ক্লিনিক আয়োজন করা হয়। স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা সেবা নিতে এসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন স্থানীয় নৃ-গোষ্ঠীর মানুষেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়