নিজস্ব প্রতিবেদকঃ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দীঘিনালায় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।
আজ শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) রাত১২ টা ১ মিনিটে দীঘিনালা উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিভিন্নি পেশার ব্যক্তিবর্গ ও সর্বস্ত মহলের পক্ষে থেকে শহীদ মিনারের ভাষা শহীদের শ্রদ্ধা জানানো হয়েছে।
এদিকে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
সরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বনবিভাগ, প্রাথমিক শিক্ষা পরিবার, জাতীয় রাজনৈতিক দল বিএনপি' ও সহযোগী সংগঠন, নাগরিক পরিষদ, পাহাড়ের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি, সহযোগী সংগঠনসহ উপজেলার সর্বস্তরের মহলের শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।
ভাষা শহীদের ফুল দিয়ে শ্রাদ্ধ জানানোর শেষে বিশেষ মোনাজাত করা হয় শহীদের আত্মার মাগফেরাত কামনায়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদের সভাপতিত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেয়, উপজেলা প্রশাসন। একই সাথে ফুল দেয় দীঘিনালার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা: তনয় তালুকদার।
দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুব দলের আহ্বায়ক মোঃ মোতালেব, মহিলা দলের সভানেত্রী মোর্শেদা আক্তার, কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোঃ মোস্তফা কামালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ ছাড়াও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |