হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে আছরের নামাজের পর ফ্যাসিবাদ ও স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে ইসলামপুর বাজারে এই গণমিছিলের আয়োজন করা হয়।
প্রথমে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীরদের জন্য দোয়া শেষে গণমিছিলটি ইসলামপুর বাজারের চারদিকে প্রদক্ষিণ করে ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবিলা ইউনিয়ন শাখার আমীর মাওলানা ফরিদ হোসাইন, সেক্রেটারি মো. আবু হুরায়রা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক এবাদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডে নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারেরা কখনো টিকে থাকতে পারে না। কোনো না কোন সময় তাদের পতন হয়ই। যেমনটা হয়েছে স্বৈরাচারী হাসিনার। শুধু পতনই হয়নি তাকে পালাতে হয়েছে ভারতে। বাংলার ইতিহাসে আর কোন স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দল, মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি নৈতিক এবং ইনসাফপূর্ণ দেশ গড়ার জন্য আমাদেরকে ভোট দিয়ে একটি নৈতিক সরকার গঠন করতে হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |