Logo
| বঙ্গাব্দ

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

  • আপডেট টাইম : 11-03-2025 ইং
  • 399275 বার পঠিত
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাইফুল নামে এক ব্যক্তিকে দুই লাখ  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিনের ভ্রাম্যমাণ আদালতে তাকে এই জরিমানা করা হয়।

জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০'র ৪ ও ১৫ ধারা মতে রামগড় ইউনিয়নের লামকুপাড়ার মো. সাইফুলকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়