হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরীর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুইথুইঅং মারমা, প্রতিষ্ঠাতা প্রভাষক অংচাথুই মারমা, বিজয় কুমার বড়ুয়া, মো. রুস্তম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে পড়ালেখায় আগ্রহী এবং মনোযোগী করে সুনাগরিক এবং মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে অভিভাবক এবং শিক্ষকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। শিক্ষার্থীদেরকে পড়ালেখার জন্য সুন্দর একটি পরিবেশ তৈরী করে দিতে হবে। তাহলেই তারা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। এছাড়াও এই কলেজের অবস্থানের উপর ভিত্তি করে সরকারের কাছে ডিগ্রি পর্যায়ে উন্নীত করারও জোর দাবি জানান তারা।
অভিভাবক সমাবেশ শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |