কাপ্তাই প্রতিনিধি
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা ও কঠিন চীবরদান উদযাপন উপলক্ষে ১১ সদস্য বিশিষ্ট রাঙ্গুনিয়া উপজেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত ধর্মসেন মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ কৃৃষ্টি প্রচার সংঘ রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি ভদন্ত জ্ঞানবংশ মহাথের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ অক্টোবর এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে বাবলু বড়ুয়াকে আহবায়ক ও সৈকত বড়ুয়া উত্তমকে সদস্য সচিব করা হয়।
কমিটির অন্যান্য হলেন- নিতিশ বড়ুয়া, মিঠু কুমার বড়ুয়া, জিকু বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া শিমুকে যুগ্ম আহবায়ক এবং নয়ন বড়ুয়া, সমর বড়ুয়া, ছোটন কান্তি বড়ুয়া, বিদর্শন বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়াকে সদস্য করা হয়। এছাড়াও শ্রীমৎ উ. সুবর্ণ মহাথের, শ্রীমৎ ড. প্রিয়ানন্দ মহাথের, শ্রীমৎ দীপানন্দ মহাথের, শ্রীমৎ সত্যানন্দ মহাথের, শ্রীমৎ উত্তমানন্দ মহাথের, শ্রীমৎ শীলাবংশ মহাথের, শ্রীমৎ স্বরুপানন্দ থের, শ্রীমৎ নন্দশ্রী থের, ভদন্ত ইদ্দিঞ্ঞ্জ মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের, ভদন্ত সুমনাতিষ্য মহাথের, ভদন্ত করুনাশ্রী মহাথের, ভদন্ত সংঘশ্রী থের, ভদন্ত দেবময় থের, ভদন্ত বুদ্ধকৃতি থেরকে উপদেষ্টা করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দরা বলেন, প্রবারণা ও কঠিন চীবরদান উৎসবকে ঘিরে বৌদ্ধ সমাজে ধর্মীয় চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সভায় আসন্ন প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |