পানছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়িতে সন্ত্রাসীর গুলিতে নিহত রুপসী চাকমার পরিবারকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি।
আজ বুধবার (৫ মার্চ) দুপুরে ৩ বিজিবি লোগাং জোনের আওতধীন দুর্গম উত্তর দুদুকছড়িতে নিহত রুপসী চাকমার পরিবারের খোঁজ খবর নেন ৩ বিজিবি।
উল্লেখ যে, গত ৩ মার্চ পাহাড়ের আঞ্চলিক দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে নিহত হয় গৃহবধূ রুপসী চাকমা(২২)। নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহয়তা, খাদ্য সামগ্রী ও শিশু বন্ধনা চাকমাকে নতুন পোষাক সহ শিশু খেলনা প্রদান করেন লোগাং বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।
এ সময় এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন। এছাড়াও সন্ত্রাসীদের চিহ্নিত করতঃ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজিবি'র অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলে উপস্থিত সকলকে অবহিত করেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য পুর্ণ জীবন চাকমা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |