“নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার গানে” স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যের স্বাদ ও শীতের আমেজে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য “পিঠা উৎসব-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শীতের আগমনে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও পারিবারিক বন্ধন'কে আরও সুদৃঢ় করতে পুনাক খাগড়াছড়ি জেলা শাখার সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী-এর বিশেষ অনুপ্রেরণায় এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে ভাপা, পুলি, মেরা, কলা পাতা পিঠা, চিতই, ছেছমা ও পাটিসাপ্টাসহ বাংলার বিখ্যাত ও সুস্বাদু নানাবিধ পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, পৌর প্রশাসক জনাব হাছান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা ক্রীড়া অফিসার জনাব হারুন-অর-রশিদসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ।
এই পিঠা উৎসব কেবল রসনা তৃপ্তির আয়োজন নয়, বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার একটি প্রয়াস। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমাদের লোকজ ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..