পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে মহামান্য হাইকোর্ট বিভাগের পিটিশন মূলে দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের নেতৃত্বে নালকাটায় এমএসআর ব্রিকস ও সততা ব্রিকস নামে দুটি ভাটাকে স্থায়ীভাবে বন্ধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৩৭০৫/২০২২ মূলে ইটভাটা গুলো স্থায়ীভাবে বন্ধ করা হলো। উপজেলার দুটি ইটভাটার মালিকগণ লিখিত অঙ্গিকার দিয়েছেন যে, তারা নিজস্ব উদ্যোগে ভাটার চুল্লি ভেঙে ফেলবেন।
অভিযান পরিচালনাকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা রেঞ্জ কর্মকর্তা কিশোলয় চাকমা, উপজেলা ফায়ার স্টেশন ইনচার্জ লিটন বৈষ্ণব, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ নিরাপত্তা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |