Logo
| বঙ্গাব্দ

রামগড়ে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : 20-02-2025 ইং
  • 402713 বার পঠিত
রামগড়ে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় উপজেলায় 'অপারেশন ডেভিল হান্ট' অভিযান পরিচালনা করে পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী (৪৫) কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। 



বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রামগড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য একিসাথে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সে পৌরসভার ফেনীরকুল এলাকার  আবদুল ওহাব চৌধুরীর ছেলে। 



বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান,  ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে  জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের এই  নেতাকে গ্রেপ্তার করা হয়। বিধি মোতাবেক যথাসময়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়