Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়াতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 13-03-2026 ইং
  • 85745 বার পঠিত
বাঙ্গালহালিয়াতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ



বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক দল ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 




শুক্রবার (১৩ মার্চ) বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 




ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। 




এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহাম্মেদ রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব 

সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, 

ছাত্র বিষয়ক সম্পাদক রাজস্থলী উপজেলা বিএনপি আজিজুর রহমান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল, বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম সিফাত, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ ওসমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়