Logo
| বঙ্গাব্দ

লোগাং বিজিবি জোনের মানবিক সহায়তা

  • আপডেট টাইম : 28-06-2025 ইং
  • 336383 বার পঠিত
লোগাং বিজিবি জোনের মানবিক সহায়তা
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধি

পাহাড়ি জেলা খাগড়াছড়ির পানছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ‌পানছড়ি ব্যাটালিয়ন লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক আর্থিক অনুদান সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ৩ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূইয়ার উপস্থিতিতে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ঢেউটিন, সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, অসুস্থ রোগীর জন্য আর্থিক অনুদান, সিন্দু কুমার কারবারী পাড়ায় শিব মন্দির ও লোগাং শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য আর্থিক অনুদান এবং নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।


এসময় জোন অধিনায়ক পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন।

বিতরণকালে অন্যান্যদের মধ্যে ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাঈম, সহকারী পরিচালক মো. আব্দুল মতিন, সুবেদার মেজর নাজমুল ইসলাম সহ ক্যাম্প কমান্ডারগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়