Logo
| বঙ্গাব্দ

রামগড়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : 25-04-2025 ইং
  • 438654 বার পঠিত
রামগড়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে বাজারের চার মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মাছ ও মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্তি দামে মাংস বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় বাজারের চার ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইসমত জাহান তুহিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালিত হয়।

এসময় তিনি বলেন, 'নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় কৃষি বিপণন আইনের ২০১৮ এর ১৯ ধারামতে ব্যবসায়ীদের  অর্থদণ্ড দেয়া এবং নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করার নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্যে সতর্ক করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়