Logo
| বঙ্গাব্দ

২ লাখ টাকার ভারতীয় গাঁজা জব্দ

  • আপডেট টাইম : 11-09-2025 ইং
  • 586625 বার পঠিত
২ লাখ টাকার ভারতীয় গাঁজা জব্দ
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

পাহাড়েও দিনদিন বেড়ে চলেছে মাদকের উপদ্রপ। কখনো মদ, ফেনসিডিল, ইয়াবা আবার কখনো সিগারেট বা গাঁজা। এভাবেই চলছে নিয়মিত মাদক পাচার। এমনই তথ্যে  অভিযানে নামে সেনাবাহিনী।

চোরাই পথে অবৈধভাবে ভারতীয় গাঁজা দেশে ঢুকছে পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনীমূখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে মাদক কারবারি মো. আজিজুল ইসলামের বাসায়।

তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের একটি আভিযানিক দল সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, অবৈধ মাদকদ্রব্য গাঁজা ব্যবসায়ী আজিজুল ইসলাম গাঁজা সেবনকারী ও বিপথগামী নেশাখোর যুবকদের কাছে গাঁজা বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় উপ অধিনায়ক মেজর রিফাত আহমেদ লিওনের তত্ত্বাবধানে একটি বিশেষ টহল দল নিয়ে ওয়ারেন্ট অফিসার আল আমিন সন্দেহজনক সোনাই মালাদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করলে, গাঁজা ব্যবসায়ী আজিজুল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে টহল দলের সদস্যরা তাকে আটক করেন। তার বসত ঘরে হতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। পরে মাদকদ্রব্য গাঁজাসহ কারবারি আজিজুলকে লংগদু থানা পুলিশের প্রতিনিধির কাছে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়