Logo
| বঙ্গাব্দ

দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

  • আপডেট টাইম : 02-03-2026 ইং
  • 101684 বার পঠিত
দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করেছে দীঘিনালা সেনা জোন।




গত শুক্রবার দিনগত রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।  এসময় ১৩৫ পিস কাঠের ১৭৪ ঘনফুট অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

সেনাবাহিনীর পক্ষে থেকে জানানো হয়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা কাঠ খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়।  পরে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়