Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা

  • আপডেট টাইম : 29-11-2025 ইং
  • 402183 বার পঠিত
নানিয়ারচরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা
রিপোর্টারঃ N/A

এম সুজন

নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রায়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ানের নির্বাচনী জনসভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে  নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এ সভায় নির্বাচনী জনসভা আয়োজন ও নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

এতে উপস্তিত ছিলেন জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ দলীয় নেতাকর্মী ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসমর্থন তৈরি করতে সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়