নানিয়ারচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৪নম্বর ঘিলাছড়ি ইউনিয়নে আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বীদের অসহায় পরিবারগুলোর মাঝেও এ সহায়তা প্রদান করা হয়।
রবিবার দুপুরে ঘিলাছড়ি বাজারে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা জানান, ইউনিয়নের মোট ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ঈদুল আজহার উপলক্ষে।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় অন্যান্য ধর্মালম্বীরা জানান, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মাঝেও সহায়তার চাল বিতরণ করায় আমরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায় এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।
এ জাতীয় আরো খবর..