Logo
| বঙ্গাব্দ

ঈদুল আযহা উপলক্ষে ঘিলাছড়িতে বিনামূল্যে চাল বিতরণ

  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 4984 বার পঠিত
ঈদুল আযহা উপলক্ষে ঘিলাছড়িতে বিনামূল্যে চাল বিতরণ
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৪নম্বর ঘিলাছড়ি ইউনিয়নে আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বীদের অসহায় পরিবারগুলোর মাঝেও এ সহায়তা প্রদান করা হয়।

রবিবার দুপুরে ঘিলাছড়ি বাজারে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা জানান, ইউনিয়নের মোট ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ঈদুল আজহার উপলক্ষে।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় অন্যান্য ধর্মালম্বীরা জানান, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মাঝেও সহায়তার চাল বিতরণ করায় আমরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায় এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়