Logo
| বঙ্গাব্দ

গণতান্ত্রিক যুব ফোরামের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : 05-04-2025 ইং
  • 396175 বার পঠিত
গণতান্ত্রিক যুব ফোরামের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা।

আলোচনা সভার শুরুতেই সকল শহীদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে জাতীয় অস্তিত্ব সংকটে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে সমস্ত সামাজিক অবক্ষয় প্রতিরোধ করতে হবে।  সন্তুু ও মুখোশ সংস্কারদের কথায় বিভ্রান্ত না হয়ে যুব সমাজকে বাস্তব সত্যকে জানতে হবে। কেন আজকে পার্বত্য চট্টগ্রামে এই সমস্যা। কারা আজকের এই সংঘাতের জন্য দায়ী। পাহাড়ে ভূমি বেদখল হচ্ছে যেকোন উপায়ে আমাদের ভুমিকে রক্ষা করতে হবে। যুবকরাই জাতির কান্ডারি, জাতির ভবিষ্যৎ। অধিকার আদায়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

 সভায় বক্তব্য  রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, ইউপিডিএফ পানছড়ি সমন্বয়ক আইচ্যুক ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মানিক পুদি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক তৃষনাঙ্কর চাকমা, ইউপিডিএফ স্থানীয় সংগঠক নিরব ত্রিপুরা, যুবফোরামের জেলা সহ-সাধারণ সম্পাদক পীংকু চাকমা, নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিনীতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়