পানছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭১ এর গনহত্যা ২৫ই মার্চ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে স্মৃতিচারণ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মৃতিচারণ স্মরণ সভায় বক্তারা ৭১ এর ২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করেন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ইতিহাসের ভয়াবহ এ হত্যাকাণ্ড পরিচালনা করে। পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানী সামরিক বাহিনী পূর্ণ সামরিক অস্ত্র নিয়ে রাত ১০টার পর বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ জনগণের ওপর মেশিনগান, মর্টার আর ট্যাংক নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং শহরে ১ লাখেরও বেশি মানুষকে হত্যা করে। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া বাঙালি হত্যার নৃশংস নীলনকশা বাস্তবায়নের পথে পা বাড়ান। ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির ওপর হত্যাযজ্ঞ চালায়। এ সময় উপস্থিত মুক্তিযুদ্ধাগণ যুদ্ধকালীন সময়ের কিছু ঘটনা তুলে ধরেন।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদদীন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কফিল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী প্রোগ্রামার বাবলী খীসা, সহকারী কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি প্যানেল চেয়ারম্যান মো. আবুল হাসেম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাফর উল্লাহ, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা তথ্য আপা কর্মকর্তা অন্তরা চাকমা প্রমুখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |