কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটি কাপ্তাইয়ে সম্প্রতি সরকারি জমির দখল ঠেকাতে গিয়ে ভূমি দস্যু ও দখলকারীদের হামলায় আহত হওয়া বিএনপি কর্মী ফারুক খানকে দেখতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান। বুধবার (২১মে) দুপুর দেড়টায় কাপ্তাই জাকির হোসেন স্ মিল এলাকায় আহত ফারুক খানের বাসায় গিয়ে তিনি দেখে আসেন। ফারুক খান কাপ্তাই উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-বিষয়ক সম্পাদক।
এসময় জেলা বিএনপি নেতা ও রাঙামাটি জেলা শ্রমিকদল সভাপতি মোঃ মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে চট্টগ্রাম চিকিৎসাধীন থাকা অবস্থায় ফারুক খানকে দেখতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এ্যাডঃ মামুনুর রশীদ এবং কেন্দ্রীয় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস),এর সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামসহ নেতৃবৃন্দ দেখতে যান। এবং তার শারীরিক খোঁজ খবর নেন।
এদিকে এমন মারামারির ঘটনায় জাতীয় নির্বাহী কমিটির এই নেতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছের। এবং ভূমি দস্যু, জবর দখলকারীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পূর্বক কঠোর বিচার দাবি করেছেন।
উল্লেখ্য গত ৭মে দিবাগত রাতে জাকির হোসেন স্ মিল হয়ে ফারুক খান( স্ মিল কেয়ারটেকার), নিজ বাসায় যাওয়ার পথে যখন দেখেন জবর দখলকারী ভূমি দস্যুরা স মিল জায়গা দখল করছে। তখন ফারুক খান বাঁধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত করা হয়। তাঁর চিৎকারে স্ত্রী, কন্যা ও প্রতিবেশীরা বাঁচাতে গেলে তারাও আহত হয়।।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |