Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে এমএন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : 10-11-2025 ইং
  • 201132 বার পঠিত
বাঘাইছড়িতে এমএন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত
রিপোর্টারঃ N/A

‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জুম্ম জাতির জাতীয় চেতনার অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস এবং আত্ম-নিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে আত্ম-বলিদানকারী মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা-সহ সকল বীর শহিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।

‎সোমবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অঙ্গ ও সহযোগী সংগঠনের বাঘাইছড়ি শাখার আয়োজনে রুপাকারি স্কুল মাঠে নানা আয়োজনে পালিত হয়।

অনুষ্ঠানে ১০ নভেম্বর উদযাপন কমিটির আহ্বায়ক ও রূপকারী মৌজা ২৭৭ নম্বর হেডম্যান বিশ্বজিৎ চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির আদিবাসী শ্রমজীবি কল্যাণ সমিতি বিষয়ক সম্পাদক সোহাগ চাকমা।

‎এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি বিমলেশ্বর চাকমা, সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্ঞান সিন্ধু চাকমা, রূপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভ্রম কুমার চাকমা, সাবেক ছাত্রনেতা ভূবন কান্তি চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুদর্শন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্রায়ন চাকমা, মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা, পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটি সহ-সভাপতি ও রুপকারী ইউপির চেয়ারম্যান জেসমিন চাকমা প্রমুখ।

‎পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক রুবেল চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি নিউটন চাকমা'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানার সহ-সভাপতি ও বাঘাইছড়ি ইউনিয়নের সদস্য বিনয় চাকামা।

‎অস্থায়ী শহীদ ভেদীতে পুষ্পমাল্য অর্পন শেষে শোক প্রস্তাব পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঘাইছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক জ্ঞান সিশু চাকমা।

‎অনুষ্ঠানে বক্তারা এমএন লারমার রাজনৈতিক দর্শন, তার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার, অধিকার ও সমঅধিকারের জন্য তার অবদান তুলে ধরেন। তারা বলেন, তার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

‎দিনব্যাপী আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়