পাহাড়কে অশান্ত করার গভীর ষড়যন্ত্র কি চলমান?
প্রিয় খাগড়াছড়িবাসী,
খাগড়াছড়ি সদরস্থ সিঙ্গিনালা এলাকায় পাহাড়ি শিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত শয়ন শীল (১৯)'কে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে আদালতের নির্দেশে তার ৭ দিনের রিমান্ড চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। অপরাধী যে মতাদর্শেরই হোক, আইনের কাছে সে অপরাধী।
কিন্তু দুঃখজনকভাবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক সমাবেশ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িতে হামলা, ভাঙচুর ও সেনা সদস্যদের রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। আমরা এ নিন্দনীয় ও জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। তারপরও সেনাবাহিনী ধৈর্য্য ও সহনশীলতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয় এবং কৃতজ্ঞতার দাবিদার।
আমরা লক্ষ্য করছি—কিছু স্বার্থান্বেষী মহল ও পরাজিত শক্তি পরিকল্পিতভাবে এই ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে। নিরীহ পাহাড়ি-বাঙালি ও সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে। এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
আমরা সকল পক্ষকে বাংলাদেশ সেনাবাহিনীর মতো ধৈর্য্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ আচরণ প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আমাদের সবার দায়িত্ব।
আসুন, পাহাড়ের প্রতি ভালোবাসা থেকে আমরা সবাই মিলে সামনের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদযাপন নিশ্চিত করি।
-বিজ্ঞপ্তি
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |