Logo
| বঙ্গাব্দ

বাবুছড়ায় গাছ কেটে সড়ক অবরোধ!

  • আপডেট টাইম : 30-09-2025 ইং
  • 365762 বার পঠিত
বাবুছড়ায় গাছ কেটে সড়ক অবরোধ!
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার থেকে কলেজ এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে গাছ কেটে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ইউপিডিএফের পৃষ্ঠপোষকতায় অবরোধকারীরা এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

স্থানীয় সূত্র জানায়, বড়াধম আনসার ক্যাম্পের সামনে সহ একাধিক স্থানে বিশাল ফলজ আম ও বিভিন্ন গাছ গাছালি কেটে সড়কের উপর ফেলে দেওয়া হয়। এতে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ফলের গাছ কেটে ফেলায় একদিকে মানুষ খাদ্য ও পুষ্টির উৎস থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছে। শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ডের কারণে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এদিকে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে অসুস্থ রোগী ও এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়