স্টাফ রিপোর্টারঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে দন্ত রোগীদের জন্য মানসম্মত অত্যাধুনিক মানের চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো ইউনিক ডেন্টাল কেয়ার।
শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী কলেজ রোড প্রবীণের বিল্ডিংয়ের ২য় তলায় প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করা হয়। এর আগে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী।
এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার ডেন্টিস্ট শাহাদাৎ শামীম জানান, বাঘাইছড়ি উপজেলায় একটি অত্যাধুনিক ডেন্টাল কেয়ার উদ্বোধন করা হলো। এ প্রতিষ্ঠানে অতিঅল্প খরচে চিকিৎসা প্রদান করা হবে। তাছাড়া অসহায় ও দুস্থদের জন্য বিশেষ ছাড়ে দাঁতের চিকিৎসা সেবা দেওয়া হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, চিকিৎসা প্রযুক্তিবিদ ডিএমটি গভ. সিলেট, ডেন্টিস্ট্রি মো. শাহাদাৎ শামীম, চিকিৎসা প্রযুক্তিবিদ ডিএমটি গভ. ঝিনাইদাহ ডেন্টিস্ট আশরাফুল ইসলাম সোহান, চিকিৎসা প্রযুক্তিবিদ ডিএমটি গভ. সিলেট ডেন্টিস্ট হাসান শাহরিয়ার মাহমুদ, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক সহ অনেক শুভানুধ্যায়ী ও বিভিন্ন ব্যবসায়ী-বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |