Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে যৌথ অভিযানে চাঁদাবাজ আটক

  • আপডেট টাইম : 06-03-2025 ইং
  • 496002 বার পঠিত
পানছড়িতে যৌথ অভিযানে চাঁদাবাজ আটক
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে চাঁদাবাজির সময় নগদ অর্থসহ চাঁদাবাজকে আটক করে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত আসামি মো. নবী হোসেন (৩৫) কে খাগড়াছড়ি সদরে বিজ্ঞ আদালতে পাঠানো হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

আটককৃত চাঁদাবাজ পানছড়ি উপজেলার পাইলট ফার্ম গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে।

থানা সুত্র জানায়, ৫ মার্চ বুধবার দুপুরে যৌথ বাহিনীর অভিযানে পানছড়ি বাজারের জিরো পয়েন্ট সংলগ্ন আসামির নিজস্ব হোটেল থেকে আটক করা হয়। আসামি ইউপিডিএফ (প্রসিত)'র এ এলাকায় চাঁদা কালেক্টর প্রধান হিসেবে নিযুক্ত ছিল। বিভিন্ন মালবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কালে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়