Logo
| বঙ্গাব্দ

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ব্যাঙছড়িতে বৈঠক

  • আপডেট টাইম : 17-03-2025 ইং
  • 442331 বার পঠিত
হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ব্যাঙছড়িতে বৈঠক
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি মুসলিম পাড়ায়  হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকাল ৪টায় ব্যাঙছড়ি মুসলিম পাড়া হাতি সুরক্ষা দল এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। এসময় প্রধান অতিথি ছিলেন সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা (শিক্ষানবীশ) পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আবু কাওসার। বৈঠকে ব্যাঙছড়ি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল—হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে করণীয় ও হাতির আবাসস্থল রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা। সভার প্রতিপাদ্য ছিলো 'হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে আমরা বাঁচবো'।

সভায় বিশেষ অতিথি ছিলেন বড়ইছড়ি বনশুল্ক ও পরীক্ষান ফাড়ি স্টেশন কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি  বলেন, বন্য হাতির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে হাতি সুরক্ষা দল এবং এলিফ্যান্ট রেসপন্স টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি স্থানীয় জনগণকে সচেতন করে বলেন, বন্য হাতিকে অযথা বিরক্ত করা উচিত নয় এবং হাতির করিডর যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বৈঠকে সভাপতি ওমর ফারুক স্বাধীন, ফরেস্ট রেঞ্জার, কাপ্তাই রেঞ্জ তার বক্তব্যে হাতি সুরক্ষা দলের কার্যক্রম ও এলিফ্যান্ট রেসপন্স টিমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় জনগণ বন্য হাতির সুরক্ষায় এবং হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়