Logo
| বঙ্গাব্দ

বাগাইহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়-বরণ

  • আপডেট টাইম : 19-09-2025 ইং
  • 427043 বার পঠিত
বাগাইহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়-বরণ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদায় ও বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ কিতাব আলীকে বিদায় এবং নবাগত প্রধান শিক্ষক দয়েন্ত কুমার চাকমাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহীন আল মামুন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি সাজেক থানা কমিটির সভাপতি ও সমাজসেবক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নেলশন চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।


এছাড়াও ইউপি সদস্য দয়াধন চাকমা, ইউপি সদস্য সুমিতা চাকমা, ব্যবসায়ী বিমল কান্তি চাকমা ও রায়হান উদ্দিন, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজিম উদ্দিন, উলুফুল সমবায় সমিতির সভাপতি আব্দুল সাত্তার, বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন, পিটিএ কমিটির সভাপতি ইউসুফ আলী বাবুল সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাউছার আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, বিদায়ী শিক্ষকের জন্য মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আহমেদ।


এসময় বক্তব্য রাখেন গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ কিতাব আলী-এর দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে নবাগত প্রধান শিক্ষক দয়েন্ত কুমার চাকমাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান এবং নবাগত শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ও বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়