Logo
| বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ১০লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 5129 বার পঠিত
বিজিবির অভিযানে ১০লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
রিপোর্টারঃ N/A
বাঘাইছড়ি প্রতিনিধি

পাহাড়ি জনপদ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের পাকুজ্যাছড়ি মধ্যছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা জোনের ২৭ বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি'র অধিনায়কের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

বিজিবি জানায়, অজ্ঞাত কিছু অসাধু কাঠ ব্যবসায়ী চোরাচালানের উদ্দেশ্যে পাকুজ্যাছড়ি মধ্যছড়া এলাকার একটি বাগানের ভেতরে বিপুল পরিমাণ সেগুন কাঠ মজুদ করে রাখে। পরে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩৯ দশমিক ২০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মারিশ্যা জোন ২৭ বিজিবি'র জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের তৎপরতা বাড়িয়েছে। এ কারণে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়