Logo
| বঙ্গাব্দ

বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বাঘাইছড়িতে মহতী ধর্মীয় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 10-05-2025 ইং
  • 522462 বার পঠিত
বিশ্ব শান্তি ও মঙ্গল  কামনায় বাঘাইছড়িতে মহতী ধর্মীয় সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার  জীবঙ্গছড়া নবরত্ন  বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি ও মঙ্গল কামণায় মহতী ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার সকাল থেকে শোভা যাত্রা করে দলে দলে হাজারো পুর্নার্থী জীবঙ্গছড়া নবরত্ন বৌদ্ধ বিহারে এসে মহতী ধর্মীয় সভায় যোগদান করেন। জীবঙ্গছড়া নবরত্ন  বৌদ্ধ বিহারের ভান্তে কল্যানমিএ মহাথের এর সভাপতিত্বে গৌতম বুদ্ধের  এি- স্মৃতি বিজরিত  জন্ম,বুদ্ধত্ব,লাভও মহাপরিনির্বান শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সম্প্রীতি শোভাযাত্রা  অনুষ্ঠান কাঁচালং সরকারি কলেজ মাঠ থেকে মঙ্গল শোভাযাএা  বের হয়ে উপজেলা মাঠ পদক্ষিন করে পৌরসভা বাবু পাড়া জীবঙ্গছড়া  নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। 


এসময়  উপস্থিত ছিলেন লোকধাম্মা মহাথের  বড়াদম বৌদ্ধ বিহার। শান্তজ্যোতি মহাথের , মগবান বৌদ্ধ বিহার, আর্যকার্তি মহাথের,  জগৎকার্তি মহাথের,  জনাব, মীর কামাল হোসেন ভারপ্রাপ্ত অদক্ষ্য কাচালং সরকারী কলেজ। আপন চাকমা চেয়ারম্যান মারিশ্যা ইউনিয়ন।বিল্টু চাকমা,চেয়ারম্যান খেদারমারা ইউনিয়ন পরিষদে।জনাব জেসমিন চাকমা  চেয়ারম্যান রুপকারী ইউনিয়ন পরিষদ। সহ উপজেলা  ১০ টি বৌদ্ধ বিহারের ভান্তে, মহাথের, দায়ক দায়ীকাসহ হাজারো পুর্নার্থী  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়