Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম : 18-04-2025 ইং
  • 704639 বার পঠিত
পানছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নারীর মৃত্যু
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার  সীমান্ত  সংলগ্ন লোগাং এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু  হয়েছে। 


আজ শুক্রবার (১৮ এপ্রিল)  দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের  পারিবারিক  সুত্রে জানা যায়, মোঃ শফিউল্লাহ'র স্ত্রী মোসাম্মৎ শামসুন্নাহার নিজ বাড়িতে পানির পাম্পের সুইস অন করে পানি না আসায় বিদ্যুতের তার ধরে নাড়া দিলে তারের জোড়া ছুটে বিদ্যুৎপৃস্ট হন। পরক্ষণে তার পরিবারের লোকজন পানছড়ি উপজেলা সদর  স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক ডাক্তার শ্যামল মিত্র  চাকমা তাকে মৃত ঘোষনা করেন।


 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদ নিয়ে পরিবারের লোকজন লাশ দাফন কাফনের জন্য নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়