Logo
| বঙ্গাব্দ

সম্প্রীতির দৃষ্টান্ত সিন্দুকছড়ি জোনের ঈদে ১৩০ পরিবারে উপহার;

  • আপডেট টাইম : 18-03-2026 ইং
  • 9239 বার পঠিত
সম্প্রীতির দৃষ্টান্ত সিন্দুকছড়ি জোনের ঈদে ১৩০ পরিবারে উপহার;
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি


পার্বত্য অঞ্চলে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন।


এ উপলক্ষ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জোনের পক্ষ থেকে ১৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


উপহার সামগ্রীর মধ্যে ছিলো, খাদ্যদ্রব্য, নতুন শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। এতে করে প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নতুন করে হাসি ফিরে পায়।


এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একটি মন্দিরের মহাযজ্ঞ অনুষ্ঠানে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ সহায়তা ও ঢেউটিন প্রদান করা হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারগুলোর মাঝে ২৩ হাজার টাকা বিতরণ করা হয়।


শিক্ষা ও কৃষিখাতেও সহায়তার হাত বাড়িয়েছে জোনটি। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা অনুদান এবং কৃষকদের মাঝে পাঁচটি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।


সিন্দুকছড়ি জোন সূত্র জানায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়িয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করাই তাদের লক্ষ্য। স্থানীয়দের মতে, এ উদ্যোগ পাহাড়ে মানবতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়