Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে আশিকার গণশুনানি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 15-05-2025 ইং
  • 459246 বার পঠিত
নানিয়ারচরে আশিকার গণশুনানি অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের সুরীদাসপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে একটি উন্মুক্ত গণশুনানি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনগণ, বিশেষ করে নারীসমাজ, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে সরাসরি মতামত প্রকাশের সুযোগ পান।

“কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন” কার্যক্রমের অংশ হিসেবে এ গণশুনানির আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এতে সহায়তা করেছে মানুষের জন্য ফাউন্ডেশন।

গণশুনানিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, রাঙামাটি জেলা জজ কোর্টের অ্যাডভোকেট শ্রী জ্ঞানী চাকমা, মেইফ গার্ড ফোকাল ও আশিকা প্রকল্পের অ্যাডমিন ম্যানেজার ঝুমালিয়া চাকমা এবং আশিকা ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শতাধিক নারী এ গণশুনানিতে অংশগ্রহণ করেন। বক্তারা আইনি সহায়তা, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর মোকাবেলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়