Logo
| বঙ্গাব্দ

তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নতুন কার্যালয়ে রাজস্থলী উপজেলা বিএনপি

  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 335204 বার পঠিত
তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে নতুন কার্যালয়ে রাজস্থলী উপজেলা বিএনপি
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে রাজস্থলী বাজারে উপজেলা বিএনপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন এবং কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৩০ জুন) বেলা ১১.৩০টায় রাজস্থলী উপজেলা বিএনপির নতুন দলীয় কার্যালয় দোয়া এবং মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। 


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় এবং সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহসভাপতি সগির আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মিনহাজ উদ্দিন, যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লাকি মারমা, শ্রমিকদলের সভাপতি মোঃ আঃ হামিদ, কৃষকদলের সভাপতি মিশু সাহা, সাধারণ সম্পাদক মোঃ সুমন, মৎস্যদলের সভাপতি মিদুশে মারমাসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকল নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য কঠোর হুশিয়ারী প্রদান করেন। সব ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয়। 


উল্লেখ যে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নানা কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


এত জানানো হয় আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিজয় মিছিলসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান’ স্মরণ করবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়