Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : 03-01-2026 ইং
  • 240633 বার পঠিত
রাজস্থলীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
"প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।


শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। 


দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 


ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সেলিনা আক্তার বলেন, বর্তমান সরকার প্রযুক্তি ও মানবিকতাকে সমন্বয় করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সমাজসেবা অধিদপ্তরের সেবা পৌঁছে দিচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীরা যেন স্বচ্ছতার সাথে সেবা পায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা তথ্য আপা, ইউএনও অফিসের সিএ মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়