পানছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা ধুদকছড়ায় এক নারী দোকানীর দোকান ও বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার সীমান্ত এলাকা মগপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওর্য়াক না থাকায় ফায়ার সার্ভিস পৌছানোর আগেই দোকান ও বসতঘরটি সম্পুর্ণ পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্থ নারী উক্রয় মারমা জানান, স্বামী মারা যাওয়ার পর সে নিজেই মুদি ও চা দোকান নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো। কিভাবে আগুন লেগেছে তা জানা নাই।
উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈঞ্চব জানায়, খবর পেয়ে তাৎক্ষনিক উদ্ধার কাজে রওনা দিই। পাহাড়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিম্নমানের ইলেকট্রিক সামগ্রী ব্যবহার ও ফায়ার সার্ভিসের নীতিমালা অনুসরণ না করায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |