মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১)-এর সারণির ক্রমিক ২১ নম্বর বিধানে বাগাছড়ি এলাকার মো. মোস্তফা ভাণ্ডারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং ইসলামপুর গ্রামের মো. নয়ন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানকালে জব্দকৃত গাঁজা ও সেবনের সামগ্রী ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাঙামাটি জেলা পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক একটি মাদক অভিযানে, নয়ন ও মোস্তাফা নামের দুই ব্যক্তিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। আসামি দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |