Logo
| বঙ্গাব্দ

তীব্র শীতে কাঁপছে পাহাড়, সমতলের ন্যায় শৈত্য প্রবাহের আশঙ্কা

  • আপডেট টাইম : 06-01-2026 ইং
  • 351320 বার পঠিত
তীব্র শীতে কাঁপছে পাহাড়, সমতলের ন্যায় শৈত্য প্রবাহের আশঙ্কা
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
সারা দেশের মতো রাঙামাটি জেলার রাজস্থলীতেও তীব্র শীতের প্রকোপে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে মানুষের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।




সোমবার (৫ জানুয়ারী) রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে তীব্র শীতের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সারাদিনে এক মুহূর্তের জন্যও সূর্যের দেখা মেলেনি, যার ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে। শীতের কারণে বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা বেশি কষ্টে পড়েছেন।




স্থানীয় কয়েকজন বয়স্ক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ বহু বছর পর পাহাড়ি এলাকায় এমন তীব্র শীত দেখা যাচ্ছে। তারা জানান, আজ সারা দিনে একটুও সূর্যের দেখা যায়নি। শীতের পরিমাণ অনেক বেশি। বিশেষ করে শিশু ও বৃদ্ধ মানুষেরা বেশি কষ্টে রয়েছেন।




এই বিষয়ে রাঙামাটি জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যচিনু মারমা জানান, "আজ (সোমবার) রাঙামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা আরও কমতে পারে এবং মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে"। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়