নানিয়ারচর, মেহেরাজ হোসেন সুজনঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মাছচাষীদের জন্য ৩ দিন ব্যাপি একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই মে রবিবার "কার্পজাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা" বিষয়ক এই প্রশিক্ষণটি প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় উপজেলার হটিকালচার সেন্টার, নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত্য জেলায়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা বিবি করিমুন্নেছা।ও প্রশিক্ষণের উদ্বোধন করেন
রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো: এরশাদ বিন শহীদ ও নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান।
এসময় নানিয়ারচর উপজেলার মৎস্য ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কৃতীরাজ খীসা ২০ জন প্রশিক্ষনার্থী মৎস্য চাষী নারী পুরুষ উপস্থিত ছিলো।
অনুষ্ঠানে বক্তারা মাছচাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং মাছ উৎপাদন বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মিশ্রচাষের কার্যকর কৌশল ও টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মৎস্য আইন,বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা বিলুপ্ত করেনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |