খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সদর সেনা জোন।
রবিবার(২৩ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরস্থ মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে
সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলামের হয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সতর জোনের ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী।
বিতরণকালে ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী জানান,বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারীরিক সুস্থতা,আদর্শ মন-মানসিকতা,মেধা-বিকাশের জন্য বিনোদন ও খেলাধুলার কোন বিকল্প নেই। খাগড়াছড়ি সদর জোন এই রকম উন্নয়নমূলক ও আদর্শ মানসিকতা তৈরির জন্য যে কার্যক্রম করে যাচ্ছে,এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলন কান্তি চাকমাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |