Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ি আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 233658 বার পঠিত
খাগড়াছড়ি আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রিপোর্টারঃ N/A
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরাসহ মোট ৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শনিবার রাতে নির্ধারিত ন্যূনতম ভোটের হার অর্জনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত ঘোষণা করে।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন আইন অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ৩ লাখ ৪৩ হাজার ৫৫৯টি। সে অনুযায়ী জামানত রক্ষায় প্রয়োজন ছিল ন্যূনতম ৪২ হাজার ৯৪৫ ভোট। তবে আলোচিত ৭ প্রার্থী কেউই এ সীমা অতিক্রম করতে পারেননি।

জামানত হারানো প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা (কলস প্রতীক)— ৯০৪ ভোট, গণ-অধিকার পরিষদ প্রার্থী দীনময় রোয়াজা (ট্রাক প্রতীক)— ৭৫৫ ভোট,বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট প্রতীক)— ১,০৩০ ভোট,জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল প্রতীক)— ১,০২৪ ভোট,ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. কাউসার (হাতপাখা প্রতীক)— ৩,০৮১ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থী মো. নূর ইসলাম (আপেল প্রতীক)— ৬৮৩ ভোট,বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফা— ১৮৪ ভোট।

অন্যদিকে নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করে জামানত ফেরত পাবেন চার প্রার্থী। তারা হলেন—আব্দুল ওয়াদুদ ভূঁইয়া — ১,৫১,০৪০ ভোট,ধর্মজ্যোতি চাকমা — ৬৮,৩১৫ ভোট,এয়াকুব — ৫৮,৫৪৫ ভোট,সমীরন — ৪৭,৯১০ ভোট।

উল্লেখ্য, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন। একটি কেন্দ্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে এবং জেলার ২০৩টি ভোটকেন্দ্রে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী প্রার্থী নির্ধারিত হলেও প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী উল্লেখযোগ্য ভোট না পাওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে।

নির্বাচন কর্মকর্তা জানান, এটি নির্বাচন আইন অনুযায়ী একটি স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ প্রার্থীদের জামানত রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়